''ডিক্টেটর ইউনূস বাংলাদেশের পতাকাকে ইসলামী পতাকায় বদলের পরিকল্পনা করছেন"। এমন একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন Robert Brown। এই নিবন্ধটি গত ৬ জুন Medium নামক ব্লগে প্রকাশিত হয়েছে। সেই লেখাটিই গত ১২ জুন নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেয়ার করা নিবন্ধের ইংরেজিতে সেটির শিরোনাম, ''Bangladesh Considers Adding Islamic Crescent to Its Flag, Mirroring Pakistan and Turkey''. তরজমা করলে দাাঁড়ায় "পাকিস্তান ও তুরস্কের আদলে পতাকায় ইসলামী অর্ধ চন্দ্র যোগ করার চিন্তা বাংলাদেশের" ।
এখন প্রশ্ন লেখক Robert Brown আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, এই নামে Medium ব্লগে যে একাউন্টটি রয়েছে সেটি গত মে মাসে খোলা হয়েছে। লেখকের পরিচয় হিসেবে লেখা রয়েছে, "Political analyst and writer exploring the impact of war, global conflict, and power dynamics. Breaking down complex geopolitics into clear."
এই ব্লগ একাউন্টের বাইরে এই নাম ও পরিচয়ের কোন রাজনৈতিক বিশ্লেষকের কোন লেখা খুঁজে পাওয়া যায়নি।
Robert Brown এর যে ছবি তার প্রোফাইলে ব্যবহার করা হয়েছে সেটিও ভুয়া। দুটি এআই ডিটেক্টর টুলে ছবিটি যাচাই করলে দুটিতেই ফলাফল এসেছে এটি এআই দিয়ে বানানো ছবি।
এছাড়া তার লেখালেখির মধ্যেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে।
গত ১৬ মে প্রথম তার ব্লগে নিজের লেখা পোস্ট করা শুরু করেন Robert Brown নামের এআই জেনারেটেড এই রাজনৈতিক বিশেষজ্ঞ। তার ব্লগের সর্বশেষ লেখাটি প্রকাশিত হয়েছে ৯ জুন। এই ২৪ দিনে তিনি মোট ৫৩টি বিশ্লেষণধর্মী নিবন্ধ লিখেছেন- গড়ে প্রতিদিন ২টিরও বেশি।
৫৩টি নিবন্ধে পৃথিবীর উল্লেখযোগ্য প্রায় সব দেশের চলমান নানান সংকট নিয়ে লেখা রয়েছে। একজন সত্যিকারের বিশেষজ্ঞের জন্য এত অল্প সময়ে এত ব্যাপক বিষয়বস্তু (যুদ্ধ, প্রতিরক্ষা, কূটনীতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নানান বিষয়) নিয়ে দৈনিক দুটির বেশি বিশ্লেষণধর্মী লেখা স্বাভাবিক নয়। এটি ডিবাং করেছে দ্য ডিসেন্ট।
নিবন্ধের প্রথম প্যারায় ইংরেজিতে যা বলা হয়েছে তার বাংলা অনুবাদ নিম্নরূপ:
"বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পতাকায় ঐতিহাসিক পরিবর্তনের প্রস্তাব দিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ প্রতীকী সবুজ-লাল পতাকায় একটি ইসলামী অর্ধ চন্দ্র যুক্ত করার কথা বিবেচনা করছে, যা পাকিস্তান এবং তুরস্কের মতো মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সাথে দৃশ্যত সাযুজ্যপূর্ণ হবে। এই সম্ভাব্য পুনর্গঠন কেবল নান্দনিকতার বিবেচনা থেকে করা হচ্ছে এমন নয়, বরং এটি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে বাংলাদেশ কীভাবে তার পরিচয় সংজ্ঞায়িত করছে তার গভীর ইঙ্গিত বহন করছে।"
এখানে লক্ষ্যণীয় বিষয় হলো, নিবন্ধটিতে দাবি করা হচ্ছে বাংলাদেশের পতাকার ডিজাইন পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত নাকি দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আজ ১৪ জুন ২০২৫ পর্যন্ত এমন কোন খবর বাংলাদেশের কোন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার পতাকার ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বা এই বিষয়ে কোন চিন্তাভাবনা সরকারের আছে।
যেহেতু এমন কোন খবর বাংলাদেশের কিম্বা বাংলাদেশের বাইরের কোন বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে নেই, ফলে এমন কল্পিত সিদ্ধান্ত নিয়ে দেশব্যাপী আলোচনা থাকারও সুযোগ নেই।
এছাড়া, পুরো নিবন্ধে যেসব দাবি করা হয়েছে সেগুলোর সূত্র কী, কোথা থেকে জানা গেছে এসব বিষয়ে কোন তথ্যই নেই।
এই সম্পূর্ণ কল্পিত খবরটির মূল উৎস কোথায় তা খুঁজতে গিয়ে The Dissent যা পেয়েছে তা হচ্ছে, গত ৪ জুন রাতে @SouthAsiaIndex নামে পাকিস্তানপন্থী একটি এক্স হ্যান্ডেলে সর্বপ্রথম বাংলাদেশের পতাকার একটি কল্পিত নতুন ডিজাইন পোস্ট করা হয়, যেই ডিজাইন সজীব ওয়াজেদের শেয়ার করা ভুয়া খবরটিতেও যুক্ত করা হয়েছে।
কল্পিত ডিজাইনের পতাকাটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে: ''Suggested redesign of Bangladesh's flag.'' কিম্বা ''বাংলাদেশের পতাকার প্রস্তাবিত নতুন ডিজাইন''
এখানে 'প্রস্তাবিত' বলতে এক্স হ্যান্ডেলের এডমিনের প্রস্তাব করা নাকি অন্য কারো প্রস্তাব করা এই ডিজাইন তা স্পষ্ট করা হয়নি।
@SouthAsiaIndex এর সেই পোস্টের লিংক:
এর ঘণ্টা খানেক পরে @Defence_Index নামে আরেকটি এক্স একাউন্ট থেকে SouthAsiaIndex এর কল্পিত ছবির সাথে বাংলাদেশের বর্তমান পতাকার আরেকটি ছবি তুলনামূলকভাবে যোগ করে সেটি পোস্ট করা হয়।
"

BREAKING: Bangladesh is reportedly considering adding an Islamic crescent

to its national flag, following in the footsteps of countries like Pakistan and Turkey. This would mark a significant symbolic change, introducing a religious credential to the flag's design."
অর্থাৎ, "খবরে জানা গেছে, পাকিস্তান এবং তুরস্কের মতো দেশের অনুসরণে বাংলাদেশ তাদের পতাকায় একটি ইসলামী অর্ধ চন্দ্র যুক্ত করার চিন্তা করছে। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পরিবর্তন আসবে এবং ডিজাইনে ধর্মীয় চিহ্ন যুক্ত হবে।"
লক্ষ্যণীয় হলো, Defence_Index তাদের পোস্টের কল্পিত ডিজাইনের ছবিটি SouthAsiaIndex এর পোস্ট থেকে নিয়েছে কারণ উভয় ছবিতেই SouthAsiaIndex এর লোগো ওয়াটারমার্ক করা।
এ থেকে স্পষ্ট হয় যে, SouthAsiaIndex এর কল্পিত বাংলাদেশি পতাকার ডিজাইন ও ক্যাপশনকে 'খবর' হিসেবে ধরে সেটিকে 'BREAKING' নিউজ আকারে প্রকাশ করেছে Defence_Index.
এর দু'দিন পর ৬ জুন Robert Brown নামক ব্যক্তিটি একই কল্পিত ছবি ব্যবহার করে (কোনো রেফারেন্স দেয়া ছাড়াই) বিশাল নিবন্ধ লিখেছেন যেটিতে তিনি ভুয়াভাবে দাবি করেছেন যে, বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে ব্যাপক আলোচনা চলছে।
Robert Brown আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, এই নামে Medium ব্লগে যে একাউন্টটি রয়েছে সেটি গত মে মাসে খোলা হয়েছে।
লেখকের পরিচয় হিসেবে লেখা রয়েছে, "Political analyst and writer exploring the impact of war, global conflict, and power dynamics. Breaking down complex geopolitics into clear."
এই ব্লগ একাউন্টের বাইরে এই নাম ও পরিচয়ের কোন রাজনৈতিক বিশ্লেষকের কোন লেখা খুঁজে পাওয়া যায়নি।
Robert Brown এর যে ছবি তার প্রোফাইলে ব্যবহার করা হয়েছে সেটিও ভুয়া। দুটি এআই ডিটেক্টর টুলে ছবিটি যাচাই করলে দুটিতেই ফলাফল এসেছে এটি এআই দিয়ে বানানো ছবি।
এছাড়া তার লেখালেখির মধ্যেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে।
গত ১৬ মে প্রথম তার ব্লগে নিজের লেখা পোস্ট করা শুরু করেন Robert Brown নামের এআই জেনারেটেড এই রাজনৈতিক বিশেষজ্ঞ। তার ব্লগের সর্বশেষ লেখাটি প্রকাশিত হয়েছে ৯ জুন। এই ২৪ দিনে তিনি মোট ৫৩টি বিশ্লেষণধর্মী নিবন্ধ লিখেছেন- গড়ে প্রতিদিন ২টিরও বেশি।
৫৩টি নিবন্ধে পৃথিবীর উল্লেখযোগ্য প্রায় সব দেশের চলমান নানান সংকট নিয়ে লেখা রয়েছে। একজন সত্যিকারের বিশেষজ্ঞের জন্য এত অল্প সময়ে এত ব্যাপক বিষয়বস্তু (যুদ্ধ, প্রতিরক্ষা, কূটনীতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নানান বিষয়) নিয়ে দৈনিক দুটির বেশি বিশ্লেষণধর্মী লেখা স্বাভাবিক নয়।