৭.৯৯এমএম পাতলা স্মার্টফোন

৭.৯৯এমএম পাতলা স্মার্টফোন
১১ মে, ২০২৫ ০৮:২৩  
১১ মে, ২০২৫ ০৯:২৩  

দেশের গ্যাজেট বাজারে আসছে অপো’র এ-সিরিজ লাইন আপো নতুন স্মার্টফোন। ‘এ৫এক্স’ মডেলের এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিলিমিটার। ফোনটি মিলবে দুইটি ভ্যারিয়েন্টে। লেজার হোয়াইট এবং মিডনাইট ব্লু।

ফোনটি পাতলা হলেও গঠনের দিক দিয়ে শক্তপোক্ত বলেই জানিয়েছে অপো বাংলাদেশ। স্মার্টফোন নির্মাতাটির পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপোর ‘এ৫এক্স’ এ রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি রয়েছে। কোনো কম্প্রোমাইজ না করেই সেরা প্রযুক্তি অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোনটি। পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না- অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে।

অপো’র দাবি ‘এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।