সব প্রাণিতে বিদ্যমান জীবনরক্ষাকারী প্রোটিন উদ্ভাবনে প্রশংসিত বাংলাদেশী বিজ্ঞানী

১৯ জুলাই, ২০২০ ২৩:৪১  
কিছু সাধারণ খাবারের মাধ্যমে মানবদেহে রক্তের প্রোটিন (আলফা-২ ম্যাক্রোগ্লোবুনিল- এ২এম) স্বাভাবিক মাত্রায় বজায় রেখে সুস্থ জীবন যাপনের অসাধারণ পদ্ধতি উদ্ভাবন করেছেন আমেরিকার পেনসিলভেনিয়ায় বসবাসরত প্রবাসী চিকিৎসাবিজ্ঞানী ডা. মোহাম্মদ মুনির হোসন খান। দীর্ঘ ৩০ বছর ধরে বিষয়টিয়ে বৈজ্ঞানিক গবেষণা করেন আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এবং চিলড্রেনস হসপিটাল অফ ফিলাডেলফিয়ার অবসরপ্রাপ্ত এই ফ্যাকাল্টি। গবেষণায় তিনি দেখিয়েছেন, মানবদেহে রক্তে এই এ২এম প্রোটিনের পরিমান কম থাকলে আমাদের কোন না কোন অসুখ শুরু হতে থাকে। কারণ বেশিরভাগ অসুখ শুরু হয় প্রায় ৫০০ ধরনের রাসায়নিক পদার্থের (প্রোটিয়াস) কোন না কোন একটি বা একাধিক প্রোটিয়াসের (অতিরিক্ত পরিমান) বিষক্রিয়ার কারণে। এ২এম এ সব অতিরিক্ত প্রোটিয়াস আমাদের অজান্তেই সর্বক্ষণ শরীর থেকে প্রতিনিয়ত বের করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। ডা. মোহাম্মদ মুনির হোসন খানের উদ্ভাবিত কিছু সাধারণ এবং সহজলভ্য খাদ্যতালিকা অনুসরন করে পৃথীবির বিভিন্ন দেশে প্রায় ১৫০ জন (৩০ – ৮২ বছর) গত ৫ বছর ধরে সম্পূর্ণ সুস্থভাবে জীবন যাপন করছেন৷