ওরা টেকনোভেশন জয়ী

৭ ডিসেম্বর, ২০১৯ ১১:১৪  
ইউনিভার্সিটি অব অ্যাসোসিয়েশন ফর কম্পিউটর মেশিনারি (এসিএম) স্টুডেন্ট চ্যাপ্টার ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় টেকনোভেশন। এবারের আসরে অ্যাপ আইডিয়া কন্টেস্টে প্রথম স্থান অধিকার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ”টিম হাউ ইউ ডুয়িং?”। দ্বিতীয় স্থান অধিকার করে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজির “টিম ঈশারা”। প্রজেক্ট শোকেস এর সিনিয়র ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “টিম ইনেভেনশন এডিক্টেড” ও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের “টিম জুভেনাইল স্কোয়াড” এবং জুনিয়র ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীরা হচ্ছে যথাক্রমে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ পাবলিক কলেজের “টিম ব্র্যাইলি” ও ঢাকা কলেজের “টিম এটলাস”। প্রথম বারের মত বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ডাটাথনে বিজয়ী দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “টিম হার্ডম্যাক্স” এবং দ্বিতীয় স্থান লাভ করে কুয়েটের “টিম মাঞ্জারো”। লাইন ফলোয়ার রোবট সেগ্মেন্টে বিজয়ী হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের “টিম ম্যাপল রোবোটিক্স” ও দ্বিতীয় স্থান লাভ করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “টিম পজিশন বেটা”। মেগাবটস ক্ল্যাশে চ্যাম্পিয়ন ও রানারস আপ হয়েছে যথাক্রমে “টিম গ্ল্যাডিয়েটর” ও “টিম এলগস”। রোবো সকার সেগমেন্টে প্রথম স্থান লাভ করে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের “টিম এলিয়েন বট” এবং দ্বিতীয় স্থান লাভ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “টিম হাউমাউ”। কোয়াড কপ্টার রেসে চ্যাম্পিয়ন খেতাব পায় “টিম মিনি নিঞ্জা” এবং রানারস আপ হয় “টিম রোটর ফ্লাইট”। গেমিং সেগমেন্টসে ফিফা ১৯ এবং ডটা ২ এর আয়োজন করা হয়। ফিফা ১৯ এ বিজয়ী হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মোঃ আবু আমার এবং রানারস আপ হয় ধানমন্ডি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অমিও খন্দকার। ডটা ২ এ প্রথম স্থান অধিকার করে “টিম দা কাউন্সিল রিকুএম” এবং দ্বিতীয় স্থান অধিকার করে “টিম এস্পারিং গেমিং”। প্রসঙ্গত, রোবোটিক্স, মোবাইল এপ্লিকেশন্স থেকে শুরু করে গেমিং সহ নানা সেগমেন্টে ৪ দিন ব্যাপী এই প্রযুক্তি মিলনমেলায় সারাদেশের ৪৫ টি বিশ্ববিদ্যালয় এবং ১০টি কলেজের প্রায় ১০০০ উৎসুক শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।