এডাস্টে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত; সাংবাদিক সমিতির যাত্রা শুরু
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এতে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সুমন সিকদারকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের এম জে জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ মিলনায়তনেশুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। একই দিনে এগ্রিবিজনেস বিভাগের আয়োজনে এ্যাডাস্টে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এ্যাডাস্ট স্কীল ডেভলপমেন্ট ইনিস্টিটিউটের ডাইরেক্টর ড. আ এন এম এহসানুল হক মিলন এবং বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মোঃ সিরাজুল হক চৌধুরী ও সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু। বিভাগীয় চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস বিভাগের এডভাইজর অধ্যাপক ড. মীর্জা হাসানুজ্জামান, বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, বিভাগের কো-অর্ডিনেটর মোঃ ওয়াহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিরা ইসলাম, ড. মুহিবুল হাসান, প্রভাষক ফারিহা নুর, নাঈমা জান্নাত এবং এডজাক্ট ফ্যাকাল্টি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারীরা। দিনব্যাপি বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পিঠা উৎসবকে সফল করায় উপাচার্য মহোদয় ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ প্রদান করেন।
পরে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডাস্ট সাংবাদিক সমিতির প্রথম কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি পদে সানজিদা আক্তার শবনম (দৈনিক জাগো জনতা), যুগ্ম সাধারণ-সম্পাদক পদে ইমন হোসেন (নয়া শতাব্দী), সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক পদে রহিম শেখ (দ্য নিউজ ট্রিবিউন), দপ্তর সম্পাদক পদে নাহিদ হাসান সবুজ (অন্যদিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রাজ (দৈনিক দিনকাল) ও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মারিয়াম জিম (ফ্রিল্যান্স) মনোনীত হয়েছেন।
এছাড়া সদস্যদের মধ্যে রয়েছেন- শিবলী সাদিক (ফ্রিল্যান্স), মমিনুল ইসলাম (স্বদেশ বাংলা), মিলন হোসেন (দেশ বুলেটিন), রোমান রায়হান (ফ্রিল্যান্স), সুমনা আক্তার সুইটি (ফ্রিল্যান্স), তাসনিয়া হাসান অর্পিতা (নিউজ ফর জাস্টিস), খাইরুল ইসলাম মুন্না (আজকের দর্পণ) ও নাইম আহমেদ (ফ্রিল্যান্স)।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আ ন ম এহসানুল হক মিলন বলেন, নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানাই। একই সঙ্গে প্রত্যাশা থাকবে এ নেতারা ন্যায় নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন বিভাগ। খুব স্বল্প সময়ের মধ্যে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এ বিভাগের অধ্যায়নরত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে এডাস্ট সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। আমি আশা করছি, এ সাংবাদিক সংগঠন শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নসহ সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে।
বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের সমন্বয়ে এডাস্ট সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। আমি আশা করছি, এ সংগঠনের নেতারা শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে পদক্ষেপ রাখবে। সেই সঙ্গে বস্তুনিষ্ঠ ও গবেষণামূলক সাংবাদিকতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। নতুন কমিটির সবার জন্য অফুরন্ত দোয়া ও শুভ কামনা রইলো।








