আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাসচিব

ঢাকা: সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ (বিআরএসএ)-এর মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। শনিবার (২১ নভেম্বর) সংগঠনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত […] The post আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাসচিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাসচিব
২১ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ (বিআরএসএ)-এর মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

শনিবার (২১ নভেম্বর) সংগঠনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদে নিবন্ধন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির এই ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে রাজধানীর ধানমণ্ডি, তেজগাঁও, আফতাবনগর, গুলশান ও নিকুঞ্জসহ বিভিন্ন এলাকায় তাঁর কোটি কোটি টাকা মূল্যের ২৯টি ফ্ল্যাট ও প্লট রয়েছে এবং সাব-রেজিস্ট্রারদের বদলি বাণিজ্যের মাধ্যমে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, আমার এনআইডি দিয়ে আপনারা সার্চ করে দেখুন, আমার কোন কোন এলাকায় ও কত সম্পদ রয়েছে। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি করা মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের জেরে সংগঠনের ভাবমূর্তি ও কার্যক্রমকে বিতর্কিত করা অনুচিত। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তাই অর্জনকে আড়াল করে অপপ্রচার না চালিয়ে তথ্যভিত্তিক মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান জানান বিআরএসএ মহাসচিব।

The post আমি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপপ্রচারের শিকার: বিআরএসএ মহাসচিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.