সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে শুভেচ্ছা […] The post সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী
২১ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

The post সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.