স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন
ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান খন্দকার […] The post স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন।
সফর শেষে ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দেশে ফেরেন।
এবারের সিঙ্গাপুর সফরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন তার স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
The post স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





