গুম-খুন ও ব্যবসা-বাণিজ্য ধ্বংস সন্ত্রাসী কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী
হিলি: সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ‘মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।’ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […] The post গুম-খুন ও ব্যবসা-বাণিজ্য ধ্বংস সন্ত্রাসী কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হিলি: সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ‘মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন করা এবং ব্যবসা-বাণিজ্য ধ্বংস করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা মানুষকে গুম-খুন করেছে, জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন ফেসবুকে বুক ফুলিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। বিদেশে বসে উসকানি দিয়ে নিরীহ-সরল মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করছে।’
তিনি আরও বলেন, ‘খারাপ কাজের জবাব খারাপভাবে দেওয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে আড়াই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
The post গুম-খুন ও ব্যবসা-বাণিজ্য ধ্বংস সন্ত্রাসী কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





