রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলাও দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪
২০ নভেম্বর, ২০২৬ ১৩:০১  

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলাও দায়ের করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৫০ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, অভিযানকালে ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রাম দা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশী মদ ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.