শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান: ইশরাক হোসেন

ঢাকা: আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দিবসটি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইশরাক হোসেন। ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, […] The post শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান: ইশরাক হোসেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান: ইশরাক হোসেন
২০ নভেম্বর, ২০২৬ ১৩:০১  

ঢাকা: আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দিবসটি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইশরাক হোসেন। ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান।’

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। আজ তিনি ৬২ বছরে পদার্পণ করলেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের জন্মদিন ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে অবস্থিত দাখিল মাদরাসা ও এতিমখানায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওই অনুষ্ঠানে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

The post শুভ জন্মদিন বড় ভাই দেশনায়ক তারেক রহমান: ইশরাক হোসেন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.