গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি

ঢাকা: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার ও এবং পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন থেকে জানা যায়, গোপালগঞ্জ […] The post গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি
১৫ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার ও এবং পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, গোপালগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এছাড়া, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

এদিকে, আজ রোববার হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।

The post গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.