সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় তদবিরের অভিযোগে আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে তদবিরের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ লাইন্স মাঠ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার দ্বিয়ার বৈদ্যনাথ গ্রামের বজলুর রশিদ লিটন (৪৭) এবং খোকশাবাড়ি ইউনিয়নের মো. হায়াত আলী (২৮)। প্রাথমিক […] The post সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় তদবিরের অভিযোগে আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় তদবিরের অভিযোগে আটক ২
১৫ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে তদবিরের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ লাইন্স মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার দ্বিয়ার বৈদ্যনাথ গ্রামের বজলুর রশিদ লিটন (৪৭) এবং খোকশাবাড়ি ইউনিয়নের মো. হায়াত আলী (২৮)। প্রাথমিক তথ্যে তারা দু’জনই বিএনপির কর্মী-সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়োগ পরীক্ষার মাঠে তারা তদবিরের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। তবে আটক ব্যক্তিদের দাবি, পরিচিত একজনের নিয়োগ পরীক্ষা দেখতে তারা সেখানে গিয়েছিলেন। কোনো ধরনের তদবিরের সঙ্গে তারা জড়িত নন বলে সংশ্লিষ্টদের কাছে দাবি করেছেন। এ বিষয়ে তাদের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, আটক দু’জনই তার কাছে পরীক্ষার মাঠে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল পরিচিত ব্যক্তির পরীক্ষা দেখা।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, অভিযোগকারী না পাওয়ায় আপাতত তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে পাঠানো হবে। দু’জনের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টিও অভিযোগ আকারে পাওয়া গেলে খতিয়ে দেখা হতো।

The post সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষায় তদবিরের অভিযোগে আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.