নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্য রাতে ফতুল্লায় একটি মাদরাসার ভবনে আগুন লাগে। সেই আগুনের […] The post নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী
১০ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্য রাতে ফতুল্লায় একটি মাদরাসার ভবনে আগুন লাগে। সেই আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় শিক্ষার্থীদের। এরপর তাদেরকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

Image

আগুনে পুড়ে গেছে লাইব্রেরি। ছবি: সংগৃহীত।

জামিয়া আশরাফিয়া মাদরাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত মাদরাসাটি। রাতে যখন সবাই ঘুমিয়েছিলেন, তখন লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন সবাই।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল।

মাদরাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা ছাত্ররা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।

The post নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.