মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
ঈদুল আযহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেল-এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এই ক্যাম্পেইনে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ১০ লাখ টাকা জেতার সুযোগ। এছাড়াও রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
১৩ এপ্রিল, সোমবার মার্সেল কর্তৃপক্ষ জানায়, রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সিজন-২৪ এর ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির।
এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে মার্সেল ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে আসছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রাহকদের ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পূর্বের মতো এবারও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইন শতভাগ সফল হবে।
ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কেনার পর নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ডিজিটাল রেজিস্ট্রেশন করবেন। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে জানানো হবে তারা ১০ লাখ টাকা, ক্যাশব্যাক বা নিশ্চিত উপহার পাচ্ছেন কিনা। সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ উপহার বুঝিয়ে দেবে।
মার্সেল জানায়, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে তারা ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও সারাদেশে বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া যাবে। একই সঙ্গে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা গ্রাহকের ফিডব্যাকও জানতে পারবেন।
এই ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মার্সেল নানা সুবিধা দিয়ে আসছে, যা নবায়নযোগ্য আস্থা ও গ্রাহক সন্তুষ্টি বাড়াতে সহায়ক হবে।
ডিবিটেক/এমএসএম/ইকে







