আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল
চট্টগ্রাম: টিসিজেএর উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরীর টিসিজেএ কার্যালয়ের শায়েস্তা খানম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও […] The post আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: টিসিজেএর উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরীর টিসিজেএ কার্যালয়ের শায়েস্তা খানম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে তাদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিসিজেএর এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
ভিডিও জার্নালিস্টদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “ভিডিও জার্নালিস্টরা নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন। মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও তাঁদের অবদান অপরিসীম।”
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপকমিশনার লায়ন সালাউদ্দিন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী, নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম, টিসিজেএর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব।
এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএর সহসভাপতি সঞ্জীব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে এসএসসি উত্তীর্ণ টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিবের কন্যা সানজা তাবাসসুম সুহানা, এইচএসসি উত্তীর্ণ সদস্য শীতল মল্লিকের সন্তান ঋষিকেশ মল্লিক এবং দৃষ্টিপ্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী মিনহাজ উদ্দিন, রূপসা খানম ও খায়রুল ইসলামের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন প্রতিমন্ত্রী।
The post আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





