মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৫
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৫ (ছবি মেসেঞ্জার এ) স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা: রাজধানীর মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ৫ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের আশপাশ থেকে তাদের গ্রেফতার […] The post মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৫
(ছবি মেসেঞ্জার এ)
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ৫ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের আশপাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা পোশাক শ্রমিক কেনা জানতে চাইলে আন্দোলনরতশ্রমিকরা জানান, পোশাক শ্রমিকরা কোন সংঘর্ষে জড়ায় নাই। অন্য কোন পক্ষ আমাদের ভেতরে ঢুকে তারপর এই সংঘর্ষ সৃষ্টি করেছে। আমরা পুলিশের উপর কোন হামলা করিনি, অন্য কোন পক্ষ আমাদের ভেতরে ঢুকে তারাই মূলত পুলিশের উপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। তারা পুলিশের উপর হামলারত অবস্থায় ছিল। গ্রেফতার কি তোরা কোন পোশাক শ্রমিক না। তারা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের সদস্য বলে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, আন্দোলনকারীদের আমরা প্রধান সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের সরিয়ে দিতে চাইলে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকেরা সড়কে বেঞ্চসহ কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।
সারাবাংলা/এমএইচ
The post মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেফতার ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





