ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২৯

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত […] The post ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২৯
১ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯২৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, ঢাকা বিভাগে ৮৩১ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬১১৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

The post ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.