সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসবের পর্দা নামল
সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজন, নাট্য প্রদর্শনী ও নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। শুক্রবার ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই দিনের আয়োজনে মঞ্চনাটক উপভোগ করতে […] The post সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসবের পর্দা নামল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজন, নাট্য প্রদর্শনী ও নানা সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব।
শুক্রবার ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই দিনের আয়োজনে মঞ্চনাটক উপভোগ করতে মিলনায়তনে উপস্থিত হন বিপুলসংখ্যক নাট্যপ্রেমী ও দর্শক।
উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় নাটক ‘চোর সমাচার’। দ্বিতীয় দিনের পরিবেশনায় ছিল ‘কানামাছি খেলা’। দুই নাটকের অভিনয়, সংলাপ ও মঞ্চ উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মুখর।
২০০১ সালে প্রতিষ্ঠিত নাট্যচক্র গ্রুপ থিয়েটার দীর্ঘ ২৫ বছর ধরে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নাট্যচর্চা, মঞ্চনাটক, পথনাটক এবং সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ জানান, নতুন প্রজন্মের মধ্যে নাট্যচর্চার প্রসার, স্থানীয় সংস্কৃতির বিকাশ এবং মঞ্চনাটকের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। রজতজয়ন্তীর এই উৎসব সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছি।
The post সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসবের পর্দা নামল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





