ঢাকায় সিগেট পার্টনার সামিট অনুষ্ঠিত
বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ঢাকায় অনুষ্ঠিত হলো সিগেট পার্টনার সামিট ২০২৫। সম্মেলনে ডেটা স্টোরেজের ক্ষেত্রে নতুন সল্যুশন উদ্ভাবন, অংশীদারিত্ব ও প্রবৃদ্ধির মেলবন্ধন গড়ে তুলতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রযুক্তি ব্যবসায় প্রতিষ্ঠানের অংশীদার, ডিস্ট্রিবিউটর ও বিশেষজ্ঞরা।
সামিটে অংশগ্রহণকারীদের জন্য ছিলো ইন্টারেক্টিভ কুইজ সেশন ও পুরস্কার জয়ের সুযোগ। এছাড়াও বিভিন্ন উপস্থাপনায় উপস্থিতিদের সামনে স্পষ্ট করা হয়- প্রযুক্তির ভবিষ্যৎ কেবল একা এগিয়ে যাওয়ার নয়—বরং একসাথে পথচলার মধ্যেই নিহিত আছে বড় অর্জনের সম্ভাবনা।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার বাংলাদেশে প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে নতুন নতুন প্রযুক্তিতে অংশীদারিত্ব ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
অপরদিকে বাংলাদেশের বাজারে সিগেট-এর অগ্রগতিতে স্পেকটরা-র কার্যকরী অবদান ও শক্তিশালী পার্টনারশিপের দৃষ্টান্ত তুলে ধরেন স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জর্জ ডি কোস্টা।
এছাড়াও ইন্ডাস্ট্রি পার্টনারদের জন্য গ্লোবাল ইনোভেশন ও প্রোডাক্ট পোর্টফোলিও উপস্থাপন করেন সিগেট টেকনোলজিসের লিড ট্রেইনার রাজেশ শিবাল।
বাংলাদেশের বাজারকে ঘিরে সামিট পণ্যের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র প্রোডাক্ট ম্যানেজার জহির আব্বাস।
দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড যৌথভাবে সম্প্রতি এই সম্মেলনের আয়োজন করে।







