জাতীয় চাহিদার ১১ শতাংশ বিদ্যুৎ মেটাচ্ছে রামপাল কেন্দ্র
বাগেরহাট: দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১ শতাংশ সরবরাহ করা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নানা সেবামূলক কাজ পরিচালনা করছে কেন্দ্র পরিচালনা কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) আয়োজিত এক সভায় কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন। অনুষ্ঠানে […] The post জাতীয় চাহিদার ১১ শতাংশ বিদ্যুৎ মেটাচ্ছে রামপাল কেন্দ্র first appeared

বাগেরহাট: দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১ শতাংশ সরবরাহ করা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নানা সেবামূলক কাজ পরিচালনা করছে কেন্দ্র পরিচালনা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) আয়োজিত এক সভায় কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, ‘জাতীয় গ্রিডে ১১ শতাংশ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিশেষ ভূমিকা রাখছে। বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে হওয়ায় বিপুল পরিমাণ গাছের চারা রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পশুপাখির আশ্রয়স্থল হিসেবে কাজ করছে।’
বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
রামপাল ও মোংলা এলাকার শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার প্ল্যান্টের ডেপুটি হেড (ডিএইচওপি) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী এবং বিআইএফপিসিএল-এর ডিজিএম (এইচআর) মো. ওজিউর রহমান।
সভায় বক্তারা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকেই বিআইএফপিসিএল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সিএসআর কার্যক্রমের অধীনে নিয়মিত নিরাপদ পানি শোধনাগার স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা, এবং হুইলচেয়ার, সেলাই মেশিন, কম্বল ও বাইসাইকেল বিতরণের মতো বহুমুখী উদ্যোগ অব্যাহত রয়েছে।
The post জাতীয় চাহিদার ১১ শতাংশ বিদ্যুৎ মেটাচ্ছে রামপাল কেন্দ্র first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





