সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মূত্রনালিতে পাথর শনাক্ত হওয়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর থেকেই সারজিস আলম হঠাৎ তীব্র […] The post সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মূত্রনালিতে পাথর শনাক্ত হওয়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর থেকেই সারজিস আলম হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করতে থাকেন। ব্যথার প্রকোপ বাড়লে বিকেল পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসকরা জানান, তার মূত্রনালিতে পাথর রয়েছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় এটি অপসারণে সার্জারি করা প্রয়োজন।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বর্তমানে হাসপাতালে তার বড় ভাইয়ের সঙ্গে অবস্থান করছেন। তিনি জানান, চিকিৎসকরা সব প্রস্তুতি সম্পন্ন করছেন এবং শিগগিরই অস্ত্রোপচার প্রক্রিয়া শুরু হবে। বড় ভাইয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনা করছেন। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
The post সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







