চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা জব্দ
চাঁদপুর: সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নরুল্লাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক কারবারের মূলহোতা হিসেবে চিহ্নিত ফারহান রানা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। […] The post চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চাঁদপুর: সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নরুল্লাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় মাদক কারবারের মূলহোতা হিসেবে চিহ্নিত ফারহান রানা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার কয়লাঘাট এলাকার বাসিন্দা ফারহান রানা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি চাঁদপুরে নিয়ে আসতেন। পরে তার ড্রাইভার নূর হোসেন-সহ সহযোগীদের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নরুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় আবুল হাশেমের বাড়ির একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। অভিযানে ফারহান রানার বসবাসের ঘরের খাট এবং একটি মোটরসাইকেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়টি টের পেয়ে ফারহান রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ কারণে অভিযান পরিচালনাকারী দল তাকে তাৎক্ষণিকভাবে আটক করতে পারেনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা এবং তার সঙ্গে মাদক কারবারে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
The post চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





