ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মারিয়া (৫) ও সাফিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। সোমবার ৫ (অক্টোবর) বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া মোহাম্মদ বেলাল উদ্দিন ও সাফিয়া মোহাম্মদ সরোয়ারের মেয়ে। দুইজনই স্থানীয় হাজী মোশাররফ আলী প্রাথমিক […] The post ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মারিয়া (৫) ও সাফিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
সোমবার ৫ (অক্টোবর) বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া মোহাম্মদ বেলাল উদ্দিন ও সাফিয়া মোহাম্মদ সরোয়ারের মেয়ে। দুইজনই স্থানীয় হাজী মোশাররফ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ বলেন, বিকেলে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে দুজন পড়ে যায়। দুজনের কেও সাঁতার জানত না। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই পুকুরে তাদের নিথর দেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান উপজেলার জে. কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। বাড়ির আশপাশে পুকুর, খালসহ যেসব জলাশয় রয়েছে, সেগুলোর বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
The post ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





