বান্ধবীর সঙ্গে বয়ফ্রেন্ডের সম্পর্ক জানার পর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ২
ঢাকা: বান্ধবী মিনাক্ষী রানী দাসের (৩০) সঙ্গে বয়ফ্রেন্ড বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা এর সম্পর্ক জানার পর মেনে নিতে না পেরে রাজধানীর বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ও আগুন দিয়ে ও আত্মহত্যার চেষ্টা চেষ্টা করে নিশা রানী (২৮)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এই […] The post বান্ধবীর সঙ্গে বয়ফ্রেন্ডের সম্পর্ক জানার পর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বান্ধবী মিনাক্ষী রানী দাসের (৩০) সঙ্গে বয়ফ্রেন্ড বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা এর সম্পর্ক জানার পর মেনে নিতে না পেরে রাজধানীর বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ও আগুন দিয়ে ও আত্মহত্যার চেষ্টা চেষ্টা করে নিশা রানী (২৮)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এই ঘটনায় মিনাক্ষী ও বিকি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, গত ২ অক্টোবর সকালে ভিকটিম নিশা রানী তার বান্ধবী মিনাক্ষী রানী দাস-এর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষী রানীর সাথে তার কথিত প্রেমিক বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলার দেখা হয়। পরে তারা এক সাথে মন্দির থেকে বের হয়ে নাস্তা করেন এবং এরপর রমনা কালী মন্দিরে যান। রমনা কালী মন্দিরে পূজা শেষে মিনাক্ষী রানীর সাথে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলার ঘনিষ্ঠ আচরণকে কেন্দ্র করে ভিকটিম নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী রানী তাকে সেখান থেকে নিয়ে একটি রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টের ভেতরেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান।
যুগ্ম পুলিশ কমিশনার বলেন, একই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হয়ে গেলে সন্ধ্যা আনুমানিক ০৬:৪৫ ঘটিকায় বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা মিনাক্ষীর বাসায় আসেন। এ সংবাদ পেয়ে নিশাও সেখানে যান। একপর্যায়ে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা ও মিনাক্ষী রানী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলে মানসিকভাবে নির্যাতিত করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিশা গত ২ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বংশাল থানাধীন সিটি কলোনীতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সম্মুখে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় নিশা রানীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিশা রানীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি মামলা করা হয়।
ফারুক হোসেন বলেন, মামলাটির পর বংশাল থানা পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িতদের সনাক্ত করে। পরে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বংশাল থানাধীন এলাকা থেকে মিনাক্ষী রানী-কে এবং ভোর রাত ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
The post বান্ধবীর সঙ্গে বয়ফ্রেন্ডের সম্পর্ক জানার পর আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





