শেষবার আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, বিদায়ের মঞ্চ প্রস্তুত
আর মাত্র এক ম্যাচ। এরপরই আর্জেন্টিনার জার্সিতে থেমে যাবে লিওনেল মেসির অধ্যায়। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিংবদন্তি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির ফেরায় এখন অপেক্ষাটা আরও তীব্র—মনুমেন্তালের সেই রাতে আর্জেন্টিনা কীভাবে বিদায় জানাবে তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে? আগামী ৬ অক্টোবর বুয়েনস […] The post শেষবার আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, বিদায়ের মঞ্চ প্রস্তুত first appeared on Sarabangla | Breaking News | Sports |

আর মাত্র এক ম্যাচ। এরপরই আর্জেন্টিনার জার্সিতে থেমে যাবে লিওনেল মেসির অধ্যায়। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কিংবদন্তি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির ফেরায় এখন অপেক্ষাটা আরও তীব্র—মনুমেন্তালের সেই রাতে আর্জেন্টিনা কীভাবে বিদায় জানাবে তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে?
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে তাঁকে ঘিরে বিশেষ সব আয়োজনের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার হয়ে মেসির পরিসংখ্যানই বলে দেয় তাঁর প্রভাব কতটা। ২০৭ ম্যাচে ১২৫ গোল করে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ।
মেসির বিদায়ের আগে অবশ্য নতুন আর্জেন্টিনাও নিজেদের সামর্থের জানান দিয়েছে। আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলে জিতেছে দলটি। মেসিকে ছাড়াই দুই ম্যাচে ১১ গোল করেছে স্কালোনির দল, বিপরীতে গোল হজম করতে হয়নি একটিও। লাউতারো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকো পাস, জিয়ানলুকা প্রিস্তিয়ানি ও হুলিয়ান আলভারেজরা দেখিয়েছেন, নেতৃত্বের পালাবদলের পরও দলটির আক্রমণভাগে শক্তি কমেনি।
মেসির বিদায়ের পর নেতৃত্বের ভার সামলানোর দৌড়ে এগিয়ে আছেন ক্রিস্তিয়ান রোমেরো। পাশাপাশি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারোদের ওপরও বাড়বে দায়িত্ব।
আর মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি? সেটি নিয়ে আপাতত কোনো ভাবনা নেই আর্জেন্টিনার। লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো আলোচনা নয়।
The post শেষবার আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, বিদায়ের মঞ্চ প্রস্তুত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





