সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগবাটি গ্রামের হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে আব্দুল হালিম সরকার এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. শহিদুল ইসলাম। […] The post সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগবাটি গ্রামের হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে আব্দুল হালিম সরকার এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাগবাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান রোববার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাগবাটি গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।
ওসি আরও বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post সিরাজগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





