জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে পাইলট প্রকল্প শুরু
সাভার: যুবশক্তির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (০৪ অক্টোবর) বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, […] The post জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে পাইলট প্রকল্প শুরু first appeare

সাভার: যুবশক্তির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি।
প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম দেশের ৯টি জেলায় একযোগে শুরু হয়েছে। জেলাগুলো হলো— ঢাকা (সাভার), টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে আন্তরিকভাবে অংশ নিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য তিনি প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
The post জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে পাইলট প্রকল্প শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





