তরুণদের সৃষ্টিশীলতা প্রদর্শনে বিশেষ প্ল্যাটফর্ম ও বিইউপি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা
বিইউপি ফোটোগ্রাফিক সোসাইটির 'স্ফুরণ ৬.০' উৎসবের পার্টনার হলো অপো
- বিইউপি-এর 'স্ফুরণ ৬.০' ভিজ্যুয়াল স্টোরিটেলিং উৎসবে টাইটেল স্পন্সরশিপের ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো
- ক্যামেরা ও মোবাইল ফটোগ্রাফি, আর্ট ও কার্টুন প্রদর্শনীসহ ৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ১০টি পর্যন্ত ছবি জমা দেওয়ার সুযোগ
- ইভেন্ট উপলক্ষে বিইউপি শিক্ষার্থীদের জন্য অপো কেয়ার সার্ভিস, ছাড়, ইএমআই এবং বিশেষ আফটার-সেলস সেবা চালু করা হয়েছে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিইউপি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত ছবি তোলা ও ভিজ্যুয়াল প্রদর্শনী উৎসব ‘স্ফুরণ ৬.০’-এর পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো (OPPO)। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সৃষ্টিশীল সম্ভাবনাকে তুলে ধরতে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
'স্ফুরণ ৬.০'-এ রয়েছে চারটি সৃজনশীল বিভাগ—ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, আর্ট এবং কার্টুন প্রদর্শনী। প্রতিযোগিতাটির ফটোগ্রাফি সেগমেন্ট উন্মুক্ত থিমে সাজানো হয়েছে, যেখানে কালার ও ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট উভয় ধরনের ছবি জমা দেওয়া যাবে। যেকোনো স্মার্টফোন, পয়েন্ট-অ্যান্ড-শুট, পোলারয়েড বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা সর্বোচ্চ ১০টি পর্যন্ত ছবি জমা দিতে পারবেন প্রতিযোগীরা। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মৌলিকতা এবং ভিজ্যুয়াল ভাব প্রকাশের ওপর ভিত্তি করে মূল মূল্যায়ন করা হবে।
এ অংশীদারিত্বের অংশ হিসেবে বিইউপি প্রাঙ্গণে অপো কেয়ার সার্ভিস সুবিধাসহ বিশেষ অভিজ্ঞতা ও বিনোদনমূলক অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিইউপি শিক্ষার্থীরা ডিসকাউন্ট, ইএমআই সুবিধা এবং সার্ভিস অফারের আওতায় বিনামূল্যে প্রোটেক্টিভ ফিল্ম, ডিসইনফেকশন ও ক্লিন আপ সার্ভিস, সিস্টেম আপগ্রেড, ১-ঘণ্টায় ফ্ল্যাশ ফিক্স এবং আইওটি অ্যাক্সেসরিজের ওপর বিশেষ ছাড় পাবেন।
সহযোগিতা নিয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ড্যামন ইয়াং (Damon Yang) বলেন, "তরুণ নির্মাতারা নতুন দৃষ্টিকোণ নিয়ে বিশ্বকে দেখেন। অপো বিশ্বাস করে, তাদের নিজেদের গল্পগুলো ফুটিয়ে তুলতে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিইউপি ফটোগ্রাফিক সোসাইটির ‘স্ফুরণ ৬.০’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সেই সৃষ্টিশীল প্রকাশকে উন্মুক্ত করার একটি চমৎকার প্ল্যাটফর্ম দিতে পেরে আনন্দিত।"
//ডিবিটেক/ওপিপিএন/এসএমই/বিপিও//





