চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গা: জেলায় সড়ক পার হওয়ার সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি গত চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে […] The post চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertai

চুয়াডাঙ্গা: জেলায় সড়ক পার হওয়ার সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি গত চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তার মেয়ে ফেরদৌসী খাতুন ওই গ্রামের মানিকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান জানান, শুক্রবার দুপুরে হাতিকাটা গ্রামে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসটির নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।
The post চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





