স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ঢাকা: রাজধানীর শাহ আলীতে টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেফতার করেছে এসআরবি-৪। ঘটনার তিনদিনের মধ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির […] The post স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

ঢাকা: রাজধানীর শাহ আলীতে টাকা নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামী মো. মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেফতার করেছে এসআরবি-৪। ঘটনার তিনদিনের মধ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম. জেড. এম. ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর রাতে শাহ আলী থানাধীন চিলড্রেন পার্কের পানির পাম্প-সংলগ্ন একটি টিনশেড বাসায় স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান মনিরুল। ঘটনার পর এসআরবি-৪ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’
ইন্তেখাব চৌধুরী বলেন, ‘নিহত নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। প্রায় ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কিছুদিন বনানী এলাকায় বসবাস করেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্ক-সংলগ্ন ওই বাসায় ভাড়ায় ওঠেন। নিহত নারী গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাতের জন্য মনিরুল তাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুল তার ওপর নির্যাতন চালাতেন।’
তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, মারামারি ও হাতাহাতি হয়। একপর্যায়ে নিহত নারী মনিরুলের অণ্ডকোষ চেপে ধরলে তিনি হাতের কাছে থাকা চাকু দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে নিহতের ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।’
The post স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





