যশোরে ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

​বেনাপোল: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুই ব্যক্তি। ​ বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন। […] The post যশোরে ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোরে ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
২১ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

​বেনাপোল: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও দুই ব্যক্তি।
​
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
​
এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার গোলাম রসুলের ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকরার এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলমান। এছাড়া পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

The post যশোরে ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.