সৌদি আরব-হুতিদের পালটাপালটি হামলায় তিন শিশুসহ নিহত ৫
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পালটাপালটি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনই শিশু। আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ এলাকায় হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এই হামলায় সৌদি আরবে বসবাসকারী ইয়েমেনি এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। হুতিরা […] The post সৌদি আরব-হুতিদের পালটাপালটি হামলায় তিন শিশুসহ নিহত ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports |

সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পালটাপালটি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনই শিশু।
আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ এলাকায় হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এই হামলায় সৌদি আরবে বসবাসকারী ইয়েমেনি এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
হুতিরা হামলা জোরদার করার পর চলতি মাসে সৌদি আরবে এই প্রথম কোনো প্রাণহানির ঘটনা প্রকাশ করা হলো।
ইয়েমেনে হুতিরা বৃহস্পতিবার দাবি করেছে, সৌদি আরবের যুদ্ধবিমান তাইজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে।
হুতিদের গণমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, তাইজে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ইয়েমেনের আবস শহরে হামলায় একজন আহত হয়েছেন।
পরে হুতি সমর্থিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি-সমর্থিত ‘ভাড়াটে যোদ্ধাদের’ হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন। ভাড়াটে যোদ্ধা বলতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপন্থী বাহিনীকে বোঝানো হয়েছে।
তাইফে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বাহরাইনও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা এবং তাইফে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনৌনি হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
The post সৌদি আরব-হুতিদের পালটাপালটি হামলায় তিন শিশুসহ নিহত ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





