পুলিশের উচ্চপর্যায়ে বড়ো রদবদল, ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ঢাকা: বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড়ো ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বদলি হওয়া […] The post পুলিশের উচ্চপর্যায়ে বড়ো রদবদল, ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন first appeared on Sarabangla | Breaking News | Sp

পুলিশের উচ্চপর্যায়ে বড়ো রদবদল, ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড়ো ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া ছয়জন অতিরিক্ত আইজিপি হলেন—কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদফতরে, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির (বিপিএ) প্রিন্সিপাল করা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদফতরে পদায়ন, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. কামরুল আহসানকে (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদফতরে বদলি এবং সারদা পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি. এম. আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

ডিআইজি পদের পাঁচজন হলেন—পুলিশ অধিদফতরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি এবং মেট্রোরেলের (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবি’র নতুন ডিআইজি করা হয়েছে।

The post পুলিশের উচ্চপর্যায়ে বড়ো রদবদল, ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.