৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং সুবিধাযুক্ত ডিভাইস; দারাজে স্টুডেন্ট আইডি দিয়ে নিবন্ধনে বিশেষ অফার
রিয়েলমি উন্মোচন করছে সি১০০এক্স; শিক্ষার্থীদের জন্য ২,০০০ টাকা ছাড়ের সুযোগ
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন হ্যান্ডসেট 'সি১০০এক্স' উন্মোচন করতে যাচ্ছে। ডিভাইসটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। নতুন এই ফোন উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ২,০০০ টাকা ছাড়ের অফার ঘোষণা করেছে রিয়েলমি।
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধায় নিজেদের সি-সিরিজের নতুন হ্যান্ডসেট 'সি১০০এক্স' উন্মোচন করতে যাচ্ছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।
নতুন স্মার্টফোনটি উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে রিয়েলমি। ৭ আগস্ট থেকে শুরু হওয়া এ অফারের আওতায় দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে নিবন্ধনের মাধ্যমে রিয়েলমি সি১০০এক্স ক্রয়ে ফ্ল্যাট ২,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
অফারটি পেতে শিক্ষার্থীদের ভ্যালিড স্টুডেন্ট আইডি ও ছবি, একটি সক্রিয় বাংলাদেশি মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। নিবন্ধিত প্রতিটি উপযুক্ত শিক্ষার্থী একটি করে ডিসকাউন্ট কুপন পাবেন, যা আগামী ১০ আগস্ট থেকে ১৭ আগস্টের মধ্যে ব্যবহার করা যাবে।
নেটিজেনদের কথা মাথায় রেখে ডিভাইসটিতে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি দিয়েছে রিয়েলমি।
কোম্পানিটির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটিতে ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা গেমপ্লে এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং এবং ৩০০% আলট্রাবুম সাউন্ড প্রযুক্তি।
//ডিবিটেক/ এনওপি/এসএমই//





