হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও হাইপারওএস ৩ চালিত হ্যান্ডসেটের প্রারম্ভিক মূল্য ২২,৯৯৯ টাকা
দেশে উন্মোচিত হলো শাওমি রেডমি ১৭; রয়েছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি ও গরিলা গ্লাস ৭আই
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট 'রেডমি ১৭'। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং ডায়নামিক আরজিবি লাইটিং সংবলিত এই ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৯৯৯ টাকা।
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন স্মার্টফোন 'রেডমি ১৭' উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি বাংলাদেশ। ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন এবং ডায়নামিক আরজিবি লাইট ডিজাইন সমৃদ্ধ এই হ্যান্ডসেটটি ব্যবহারকারীদের নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে বাজারে আনা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে শাওমি হাইপারওএস ৩, যা চার বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ সম্পন্ন করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম রয়েছে। এছাড়া স্থায়িত্ব ও সুরক্ষার জন্য ডিভাইসটিতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং যুক্ত করা হয়েছে।
হ্যান্ডসেট উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্থায়িত্ব এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই ডিভাইস প্রতিদিনের কাজে ব্যবহারকারীদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।”
ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক—এই তিনটি রঙে বাজারে আসা রেডমি ১৭ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশজুড়ে শাওমির সকল অথরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে ফোনটি পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/এমআরএম/এনএপি//





