স্থানীয় সংস্কৃতির আদলে নির্মিত নতুন সেন্টারে মিলবে ডিজিটাল সেবা ও সর্বশেষ স্মার্টফোন

মৌলভীবাজারে পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার চালু

গ্রাহকসেবা আরও সহজ ও আধুনিক করতে মৌলভীবাজারে নতুন পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার চালু করেছে গ্রামীণফোন। স্থানীয় ঐতিহ্যের অনুপ্রেরণায় নির্মিত এই সেন্টার থেকে সব ধরনের ডিজিটাল সেবা ও সর্বশেষ হ্যান্ডসেট পাওয়া যাবে।

মৌলভীবাজারে পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার চালু
৩০ জুন, ২০২৬ ১৫:২৫  
৩০ জুন, ২০২৬ ২৩:৪০  

গ্রাহকদের জন্য আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে মৌলভীবাজারে নতুন একটি পরিবেশবান্ধব গ্রামীণফোন সেন্টার চালু করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা তানভীর মোহাম্মদ সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সেন্টারে আসা এক গ্রাহককে সরাসরি সেবা–সংক্রান্ত সহায়তা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সার্কেলের ব্যবসা প্রধান তৌফিক জাহান, গ্রাহক অভিজ্ঞতা সেবাবিষয়ক প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকেরাও অনুষ্ঠানে অংশ নেন।

মৌলভীবাজারে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মনিপুরী’ নকশায় নির্মিত নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন করা হয় বলে ৩০ জুন, মঙ্গলবার এক বার্তায় জানিয়েছে অপারেটরটি। বলেছে, এখান থেকে গ্রাহকেরা গ্রামীণফোনের সব ধরনের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। নতুন এই সেন্টারটি শুধু সেবাকেন্দ্র নয়, বরং একটি সমন্বিত ডিজিটাল হাব। এখানে গ্রাহকেরা গ্রামীণফোনের বিভিন্ন ডিজিটাল সেবার পাশাপাশি সর্বশেষ সংস্করণের স্মার্টফোনও সংগ্রহ করতে পারবেন।

গ্রামীণফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা তানভীর মোহাম্মদ জানান, মৌলভীবাজারের গ্রাহকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি এবং ডিজিটাল জীবনযাত্রা আরও গতিশীল হবে।

প্রতিষ্ঠানটি জানায়, সারা দেশে প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন এই পরিবেশবান্ধব সেন্টার চালু করা হয়েছে। এটি স্থানীয় মানুষের কাছে উদ্ভাবনী ডিজিটাল সেবা ও নতুন প্রযুক্তিপণ্য সহজে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

//ডিবিটেক/বিসিএসপিআর/এমইউআইএম//