গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে দ্বিতীয়বারের মতো আয়োজন
চাঁপাইনবাবগঞ্জে হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড চাঁপাইনবাবগঞ্জে ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’-এর দ্বিতীয় আসর আয়োজন করেছে। স্থানীয় সংস্কৃতি, কমিউনিটি সম্পৃক্ততা এবং গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) চাঁপাইনবাবগঞ্জে ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট ২০২৬’-এর দ্বিতীয় আসর আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত এ উৎসবের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গ্রাহকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির মতে, হোন্ডা ব্যবহারকারী এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজনে মোটরসাইকেল চালকদের জন্য বিভিন্ন কার্যক্রম, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ছিল। অংশগ্রহণকারীরা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিয়াওয়া বলেন, গ্রাহক ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে মোটরসাইকেল চালকদের জন্য আনন্দময় অভিজ্ঞতা তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, গ্রাহকদের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে হোন্ডা প্রতিশ্রুতিবদ্ধ। এ উৎসবের মাধ্যমে মোটরসাইকেল চালক ও স্থানীয় বাসিন্দাদের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করা হয়েছে।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড জানায়, উন্নতমানের মোটরসাইকেল সরবরাহের পাশাপাশি দেশের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও অংশীদার হতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
//ডিবিটেক/আরআই/এমআই//





