শিক্ষক প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে আইসিটি বিভাগের সঙ্গে সমন্বয়

ডিজিটাল দক্ষতায় উচ্চশিক্ষা রূপান্তরে ইউজিসির জোর

উচ্চশিক্ষায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে নতুন গুরুত্ব দিচ্ছে ইউজিসি। এ লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বিত উদ্যোগ চালানো হচ্ছে।

ডিজিটাল দক্ষতায় উচ্চশিক্ষা রূপান্তরে ইউজিসির জোর
২৫ জুন, ২০২৬ ১৮:৩৫  

উচ্চশিক্ষা খাতে অবকাঠামোকেন্দ্রিক উন্নয়ন থেকে মানবসম্পদ ও দক্ষতা উন্নয়নভিত্তিক রূপান্তরের দিকে গুরুত্ব বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষক সক্ষমতা উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

২৫ জুন, বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনকালে এমনটাই জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে একাডেমিক কার্যক্রম, গবেষণা সহায়তা এবং শিক্ষক প্রশিক্ষণকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

তা

র ভাষ্য অনুযায়ী, অতীতে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে অবকাঠামো থাকলেও বর্তমানে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে রূপ দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তিভিত্তিক শিক্ষা সহায়তা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। প্রকল্পটির মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সক্ষমতা উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন।

//ডিবিটেক/আইএইচজি/এমআই//