‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু
দেশীয় গেমিং শিল্পে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ‘কুরবানী রান’ নামে নতুন একটি গেমিং টুর্নামেন্ট চালু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। ১৬ মে, শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
আকিজ আইবসের গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ আয়োজিত এ টুর্নামেন্টে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন গেমাররা। প্রতিযোগিতা চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ বিন রশিদ বলেন, দেশের তরুণদের জন্য একটি দেশীয় গেমিং ইকোসিস্টেম গড়ে তুলতেই ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় গেমিং শিল্পের বিকাশে তরুণদের যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিনোদনের মাধ্যমে তরুণদের জন্য ইতিবাচক ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে প্রতিষ্ঠানটি কাজ করছে। ভবিষ্যতে এই উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) এবং ‘কুরবানী রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসান।
ডিবিটেক/বিটিসি/এমইউএম



