মিরপুর টেস্টে লিড পেল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশের দ্বিতীয় দিনটা কেটেছিল হতাশার। তবে তৃতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়ালেন স্বাগতিকরা। মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদের বোলিংয়ে মিরপুর টেস্টে লিড পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছিল ৪১৩ রানে। পরে ১ উইকেটে ২১০ রান তুলে লিড নেওয়ার সম্ভবনা দেখাচ্ছিল পাকিস্তান। কিন্তু মিরাজ আর […] The post মিরপুর টেস্টে লিড পেল বাংলাদেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশের দ্বিতীয় দিনটা কেটেছিল হতাশার। তবে তৃতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়ালেন স্বাগতিকরা। মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদের বোলিংয়ে মিরপুর টেস্টে লিড পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছিল ৪১৩ রানে। পরে ১ উইকেটে ২১০ রান তুলে লিড নেওয়ার সম্ভবনা দেখাচ্ছিল পাকিস্তান। কিন্তু মিরাজ আর তাসকিনের বোলিংয়ে সেটা সম্ভব হয়নি। পাঁচ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৩৮৬ রানে। যাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে আজ দিনের তৃতীয় সেশনের অনেকটা খেলা হয়নি। পরে আলোকস্বল্পতাও দেখা দেয়। যাতে দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। বাংলাদেশ পরে বিনা উইকেটে ৭ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।
বিস্তারিত আসছে…
The post মিরপুর টেস্টে লিড পেল বাংলাদেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



