আজ চাঁদপুর যাবেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম
চাঁদপুর: সংক্ষিপ্ত এক সফরে আজ রোববার (১০ মে) চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার সভাপতি মাওলানা নুরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত এই সফরে পীর সাহেব চরমোনাই ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময়, এছলাহী মাহফিল, ইসলামী আন্দোলন, […] The post আজ চাঁদপুর যাবেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sara
চাঁদপুর: সংক্ষিপ্ত এক সফরে আজ রোববার (১০ মে) চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার সভাপতি মাওলানা নুরুল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত এই সফরে পীর সাহেব চরমোনাই ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময়, এছলাহী মাহফিল, ইসলামী আন্দোলন, দ্বীনি সংগঠন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের বিভিন্ন তারবি’আতমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
রোববার বিকেল তিনটায় চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড জামে মসজিদে ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় ও এছলাহী বয়ান পেশ করবেন। পরে বাদ এশা থেকে তরিকার সকল মুজাহিদগণ মাসিক এস্তেমা, তাহাজ্জুদের আমল ও সবগুজারিতে মসজিদে রাত্রিযাপন করবেন। সোমবার (১১ মে) মসজিদে বাদ ফজর পীর সাহেব চরমোনাইয়ের সংক্ষিপ্ত বয়ান ও জিকিরের মাধ্যমে এই এছলাহী মাহফিল সমাপ্ত হবে।
চরমোনাইয়ের পীরের আগমনকে কেন্দ্র করে দায়িত্বশীল পর্যায়ে তারবি’আতমূলক কার্যক্রম ও এছলাহী মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন দ্বীনি সংগঠনের (বাংলাদেশ মুজাহিদ কমিটি) চাঁদপুর জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন।
The post আজ চাঁদপুর যাবেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



