টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমসের নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাপানের উইকেট কেমন হবে, সেটি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাব্য দুই ধরনের পরিস্থিতির জন্যই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। ভালো উইকেট পেলে ২০০ বা তার বেশি রান, আর উইকেট কঠিন হলে ১৪০-১৬০ রান করেও ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এমন কথাই জানালেন জাতীয় দলের ব্যাটিং কোচ […] The post টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  

এশিয়ান গেমসের নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাপানের উইকেট কেমন হবে, সেটি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলেও সম্ভাব্য দুই ধরনের পরিস্থিতির জন্যই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। ভালো উইকেট পেলে ২০০ বা তার বেশি রান, আর উইকেট কঠিন হলে ১৪০-১৬০ রান করেও ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এমন কথাই জানালেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

মিরপুরে প্রায় ১০ দিন ধরে এশিয়ান গেমসের প্রস্তুতি চলছে বাংলাদেশের। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও অনুশীলন করছেন। দুই দলের ব্যাটিং প্রস্তুতিতে কাজ করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

জাপানের নতুন কন্ডিশনে এশিয়ান গেমস খেলতে হবে বাংলাদেশকে। দেশটির উইকেট সম্পর্কে ধারণা পেতে সেখানে অনুষ্ঠিত মেয়েদের ম্যাচগুলোও পর্যবেক্ষণ করছেন আশরাফুলরা। সেখানকার ম্যাচ দেখে বাংলাদেশের ব্যাটিং কোচের মনে হয়েছে, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।

মিরপুরে সাংবাদিকদের আশরাফুল বলেন, ‘জাপানে আমরা মেয়েদের খেলাগুলো দেখলাম, সেখানে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেটটা সুন্দর ব্যাটে বল আসছে।’

তবে শুধু ভালো উইকেটের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে না বাংলাদেশ। উইকেট যদি প্রত্যাশার মতো না হয়, সে পরিস্থিতিতেও কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়, সেটিও অনুশীলনে গুরুত্ব পাচ্ছে।

আশরাফুল বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা ২০০–এর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট শুরু হবে আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ অবশ্য মাঠে নামবে ২৮ সেপ্টেম্বর, কোয়ার্টার ফাইনাল দিয়ে। ওই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হংকং অথবা ওমান।

এর আগে ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। যার প্রথমটি গতকাল মিরপুরে অনুষ্ঠিত হয়েছে।

নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ওই ম্যাচে আগে ব্যাট করা দল ১৪০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়া করে জিততে ১৯.৩ ওভার ব্যাট করতে হযেছৈ অপর দলকে।

আগামীকাল মিরপুরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে যারা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেননি, দ্বিতীয় ম্যাচে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা আশরাফুলের। তিনি বলেন, ‘একটা প্রস্তুতি ম্যাচ বাকি আছে, আশা করব এখানে সবাই তারা তাদের সেরা ছন্দটা নিয়ে আসবেন।’

এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ পুরুষ দল। জাপানের কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে অন্যতম বড় চ্যালেঞ্জ।

The post টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ২০০ রান করতে চায় বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.