পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় দেবু পাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি মো. ফরিদুল ইসলাম। শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া গ্রামের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেবু পাল পাংশা পৌরসভার মৈশালা পালপাড়া গ্রামের […] The post পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় দেবু পাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি মো. ফরিদুল ইসলাম।
শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া গ্রামের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দেবু পাল পাংশা পৌরসভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ পালের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেবু পাল নিহত হন।
এদিকে, আহত ফরিদুল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ফরিদুল বলেন, ‘আমরা কুমারখালী থেকে ফিরছিলাম। ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বালুবাহী ট্রাক ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে মোটরসাইককেল পড়ে যায়। এ সময় বালুবাহী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
The post পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



