পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী: জেলার পাংশায় ট্রাকচাপায় দেবু পাল (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এ ঘটনা ঘটে। নিহত দেবু পাল পাংশা পৌরসভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ পালের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মো. ফরিদুল ইসলাম। […] The post পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৯ মে, ২০২৬ ২১:৩০  

রাজবাড়ী: জেলার পাংশায় ট্রাকচাপায় দেবু পাল (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত দেবু পাল পাংশা পৌরসভার মৈশালা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ পালের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা মো. ফরিদুল ইসলাম। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি বালুভর্তি ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. ফরিদুল ইসলাম বলেন, আমরা কুমারখালী থেকে ফিরছিলাম। ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় বালুবাহী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

The post পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.