সরকারকে জামায়াত নেতা আব্দুল হালিমের সতর্কবার্তা

ঢাকা: গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শুক্রবার (৮ মে) কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি […] The post সরকারকে জামায়াত নেতা আব্দুল হালিমের সতর্কবার্তা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং ন

সরকারকে জামায়াত নেতা আব্দুল হালিমের সতর্কবার্তা
৯ মে, ২০২৬ ০৮:৪৫  

ঢাকা: গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার (৮ মে) কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে সহকারী সেক্রেটারি, মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘দীর্ঘ জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের রক্ত পিচ্ছিল পথ ধরেই জামায়াত এখন জনগণের মনের মণিকোটায় স্থান করে নিয়েছে। বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। তারপরও জামায়াত দেশের শুধু বিরোধী দল নয় বরং জননন্দিত রাজনৈতিক ও আদর্শিক দল। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষেই কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এক্ষেত্রে কারোর সঙ্গে আপস করে চলবো না।’ তিনি সংগঠনের রুকনদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সবর, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

The post সরকারকে জামায়াত নেতা আব্দুল হালিমের সতর্কবার্তা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.