সফটওয়্যার আর্কিটেকচার ল্যাব গবেষণার কেন্দ্র হবে: উপাচার্য
স্টাফ করেসপন্ডেন্ট ৪ মে, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ মে, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ৪ মে, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২ মে, ২০২৬
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ৩০ এপ্রিল, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হাতে-কলমে শিক্ষা ও গবেষণামুখী কার্যক্রম জোরদারে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিষ্ঠিত “সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড সিস্টেম ডিজাইন ল্যাব” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য ড. মোহাম্মদ আবু ইউসুফ।
৬ মে, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ ফিতা কাটা ও ফলক উন্মোচনের মাধ্যমে অত্যাধুনিক এ ল্যাবটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে উদ্বুদ্ধ করবে। উন্নত সফটওয়্যার ডিজাইন ও সিস্টেম আর্কিটেকচারের জটিল বিষয়গুলো এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারবে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ড. মো. আনোয়ার হোসেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মশিউর রহমান। সঞ্চালনা করেন মো. আহসান হাবীব।
বক্তারা ল্যাব প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসএইচআই/ইকে
এ এইচ এম. বজলুর রহমান ১০ এপ্রিল, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২২ অক্টোবর, ২০২৫
২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ মার্চ, ২০২৬
৭ মে, ২০২৬
Total Vote: 8
আশীর্বাদ
Total Vote: 14
আস্থাশীল

