ঈদে ফোনের সঙ্গে ল্যাপটপ-ইভি উপহার; আছে ক্যাশব্যাকও
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ছাড় ও উপহার ঘোষণা করেছে এআই-নির্ভর গ্লোবাল স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো। ১ মে থেকে শুরু হওয়া ছাড় মিলবে ঈদপর্যন্ত চলবে।
কুরবানী অফারের আওতায় ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলে ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো মেগা উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। পাশাপাশি থাকছে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং টিডব্লিউএস ইয়ারবাডস ও স্মার্টওয়াচসহ বিভিন্ন ইকোসিস্টেম পণ্য জয়ের সুযোগ।
ছাড় পেতে নির্দিষ্ট ডিভাইস কেনার পর আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত মডেলের মধ্যে রয়েছে টেকনো ক্যামন ৫০, ক্যামন ৫০ আল্ট্রা ৫জি, পোভা কার্ভ ২ ৫জি এবং পোভা স্লিম ৫জি।
ক্যামন সিরিজ উন্নত ক্যামেরা সক্ষমতার জন্য পরিচিত, অন্যদিকে পোভা সিরিজ দীর্ঘস্থায়ী ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য উপযোগী। এই ক্যাম্পেইনের মাধ্যমে উৎসবের আনন্দে প্রযুক্তিগত সুবিধা ও আকর্ষণীয় পুরস্কার যুক্ত করতে চায় টেকনো।
ডিবিটেক/এএসওয়াই/আইকে



