আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তিসহ বাজারে এল টেকনোর নতুন শক্তিশালী ডিভাইস
টেকনো স্পার্ক ৫০ প্রো: স্থায়িত্ব ও এআই ফিচারের নতুন স্মার্টফোন
- সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতে কার্যকর আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষা প্রযুক্তি
- ১২০ হার্জ ডিসপ্লে, হেলিও জি১০০ প্রসেসর ও ৬০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা
- ওয়ান-ট্যাপ সামারাইজেশন ও এআই রাইটিংসহ আধুনিক এআই ফিচারের সংযুক্তি
স্মার্টফোনের বাজারে স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক এআই ফিচারের সমন্বয়ে নতুন ডিভাইস নিয়ে এসেছে টেকনো। দৈনন্দিন ব্যবহারে নিরাপত্তা ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে তৈরি করা হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো।
২০ জুলাই, সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।
এতে নতুন ফোনটির আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি, যার মাধ্যমে এটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতেও স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন যুক্ত করার কথাও জানিয়েছে বাংলাদেশে সংযোজন করা গ্লোবাল এই ব্র্যান্ডটি।
স্পেসিফিকেশন অনুযায়ী টেকনো স্পার্ক ৫০ প্রো ডিভাইসটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর রয়েছে। র্যামের ক্ষেত্রে ৬জিবি ও ৮জিবি ভ্যারিয়েন্টের সাথে যথাক্রমে ১৮জিবি ও ২৪জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম এবং উভয় মডেলে ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধা। এছাড়া অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো ও এআই রাইটিংসহ বিভিন্ন আধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে।
বাংলাদেশে ফোনটির ৬জিবি মডেলের দাম ২৬,৯৯৯ টাকা এবং ৮জিবি মডেলের দাম ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
//ডিবিটেক/ এসএআই/ এসএমই//





