মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড় দিয়ে শুরু হচ্ছে দারাজ ৪.৪ সামার সেল
দারাজ বাংলাদেশ গ্রীষ্মকালীন কেনাকাটাকে সামনে রেখে শুরু করতে যাচ্ছে ‘৪.৪ সামার সেল’। আগামী ৩ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এই সেলে গ্রাহকরা মেগা ডিল ও ফ্ল্যাশ সেলের মাধ্যমে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় এবং হট ডিলসে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্ট সুবিধাও থাকছে। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ অফার।
ক্যাম্পেইনের শুরুতে ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় এবং নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ থাকবে। পাশাপাশি ‘দারাজ চয়েস’ থেকে একাধিক পণ্য কেনায় অতিরিক্ত সুবিধা ও গিফট অফার পাওয়া যাবে।
পুরো ক্যাম্পেইনজুড়ে থাকছে থিমভিত্তিক শপিং ডে এবং ‘ব্র্যান্ড ডে’, যেখানে Bata, Emami ও Surf Excel–সহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।
এছাড়া পেমেন্ট পার্টনারদের মাধ্যমে সর্বোচ্চ ১৫% সেভিংস, নির্দিষ্ট ব্যাংক কার্ডে ০% ইএমআই সুবিধাসহ নানা অফার থাকছে। সীমিত সময়ের এই সেলে অংশ নিতে গ্রাহকদের দারাজ অ্যাপ বা ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/এসি/ইকে







